“আদত” (عادت) মানে অভ্যাস।
সৃষ্টিগত স্বভাবের সঠিক বা ভুল ব্যবহারের ফলে সচ্চরিত্র বা অসচ্চরিত্র তৈরি হয়।
প্রথমে এটা সহজে পরিবর্তন হয়, কিন্তু একবার অভ্যাসে পরিণত হলে পরিবর্তন কঠিন হয়। বলা হয়— اَلْعَادَةُ طَبْعِيَّةٌ ثَانِيَة “অভ্যাস মানুষের দ্বিতীয় স্বভাব।”তবে অভ্যাস পরিবর্তন অসম্ভব নয়— শুধু শক্ত ইচ্ছা, পরিশ্রম ও মুজাহাদা দরকার। উদাহরণ হিসেবে বলা যায়, পাহাড় থেকে পানি নিচে নেমে আসছে। প্রথমে যেদিকে চালাও, সেদিকেই যায়। কিন্তু যখন একটা নদী তৈরি হয়, তখন সেই ধারা অন্যদিকে নিতে চাইলে আরও গভীর ও প্রশস্ত খাল খনন করতে হয়। ঠিক তেমনই অভ্যাস বদলাতে হলে আরও শক্ত ইচ্ছা ও সাধনা দরকার।
অতএব, জিবিল্লী খেসালের সঠিক ব্যবহার ও আল্লাহর বিধান বুঝে চললে সচ্চরিত্র গঠন সম্ভব। শেষে আল্লাহর দরবারে দোয়া করি-
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে “তামীরে আখলাক” (تعمیر اخلاق) — চরিত্র গঠনের কাজ করার তাওফিক দিন, যেন আমরা নবী করিম ﷺ-এর প্রকৃত উত্তরসূরি হতে পারি।
আমীন।
(সূত্র : তামীরে আখলাক: ৬ষ্ঠ মুদ্রণ, পৃষ্ঠা: ১৭,১৮)
মন্তব্য (0)
মন্তব্য লিখুন
এখনও কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!